০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুজন রিমান্ডে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • 2

চট্টগ্রাম নগরের খুলশী থানায় বিদেশি পিস্তলের ১৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের মামলায় গ্রেফতার দুই আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ মে) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) আরিফ ইকবাল বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ৮ মে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে আটক করে। তার কাছ থেকে একটি শপিং ব্যাগে থাকা ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আরও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, উদ্ধার হওয়া গুলির উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে রিমান্ড প্রয়োজন।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, নিহত ২

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুজন রিমান্ডে

আপডেট সময়ঃ ১২:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬