০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 57

আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ দেশের তিন বিভাগের অধিকাংশ স্থানে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ। এছাড়া অন্য পাঁচ বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

সোমবার (৪ আগস্ট) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, বর্ষাকাল তাই সারাদেশেই বৃষ্টি হচ্ছে। ঢাকায় আগামী কয়েকদিন বৃষ্টি হবে সেটা গতকালই আমরা জানিয়েছি।

আগামীকাল মঙ্গলবার সকালে রাজধানীতে বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য সময় থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রাজধানীতে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

ছিনতাইকারীর কবলে জাগো নিউজের সাংবাদিক, খোয়ালেন মোবাইল-টাকা

ঢাকাসহ তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস

আপডেট সময়ঃ ০৬:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫