০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল বিতরণে অনিয়মের ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর কনস্টেবলের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 3

মাগুরার শ্রীপুরে ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের তেল বিতরণের সময় বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণ করার সময় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আব্দুর রশিদ মোল্লা নামের ওই সাংবাদিককে মারধর ও মোবাইল ছিনিয়ে নেন শ্রীপুর থানার কনস্টেবল নাজমুল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তেল বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে মেসার্স মাজেদা ফিলিং স্টেশনে গেলে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার আব্দুর রশিদ মোল্লা আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি।

ভুক্তভোগী সাংবাদিক জানান, ফিলিং স্টেশনে বিভিন্ন অনিয়ম চোখে পড়ে। অতিরিক্ত দামে তেল বিক্রি করা হচ্ছিল। অনেকে ড্রামে করে তেল নিচ্ছিলেন। এসব দৃশ্য ভিডিও ধারণ করতে মোবাইল বের করায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্য নাজমুল অতর্কিতভাবে হামলা চালান।

প্রথমবার মারধর করে তার মোবাইলফোন ছিনিয়ে নেওয়া হয়। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন কনস্টেবল নাজমুল। পরে মোবাইল ফেরত চাইলে দ্বিতীয় দফায় মারধর করা হয়। পরে আরও কয়েকজনকে নিয়ে তৃতীয় দফায় মারধর করা হয়।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ওই পুলিশ সদস্যকে মাগুরা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এএসএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

তেল বিতরণে অনিয়মের ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর কনস্টেবলের

আপডেট সময়ঃ ১২:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬