০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে মামলা, টাঙ্গাইলে যুবদল নেতাকে বহিষ্কার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • 3

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনকে (রাবন) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলফোনে ধারণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (১৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে দুলার হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মামলার বিবরণ ও ধর্ষণের শিকার ওই তরুণীর জানান, গত ১ এপ্রিল এবং ১ ফেব্রুয়ারি দুই দফা তিনি ধর্ষণের শিকার হন। প্রথম দিন ধর্ষণের দৃশ্য দুলারের সহযোগী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদক মোবইল ফোনে ভিডিও ধারণ করেন।

গত ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে যান কিন্তু পুলিশ তখন মামলা নেয়নি। পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদি হয়ে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ গত ১৫ এপ্রিল মামলাটি রেকর্ড করেন।

ওই তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৪৯

ধর্ষণের অভিযোগে মামলা, টাঙ্গাইলে যুবদল নেতাকে বহিষ্কার

আপডেট সময়ঃ ১২:০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬