০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রূপে ফিরছেন রিচা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • 2

সঞ্জয় লীলা বানশালির ‘হীরামন্ডি’ সিরিজে লাজ্জো চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন রিচা চাড্ডা। পিরিয়ড ড্রামায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ালেও এবার একেবারে ভিন্ন পথে হাঁটছেন এই অভিনেত্রী।

জানা গেছে, নতুন এক ক্রাইম থ্রিলার সিরিজে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। সেখানে একজন দুর্ধর্ষ গোয়েন্দার ভূমিকায় হাজির হবেন রিচা। এরই মধ্যে সিরিজটির শুটিংও শুরু করেছেন তিনি। নির্মাতারা প্রকল্পটি নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ইন্ডাস্ট্রি সূত্র বলছে, এটি প্রচলিত ক্রাইম থ্রিলারের চেয়ে আলাদা মাত্রার গল্প নিয়ে তৈরি হচ্ছে।

এদিকে বলিউডের জনপ্রিয় সংগীতনির্ভর চলচ্চিত্র ‘তাল’র সিক্যুয়েল নিয়েও নতুন খবর দিয়েছেন নির্মাতা সুভাষ ঘাই। তিনি জানিয়েছেন, ‘তাল ২’সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে।

কাস্টিং প্রসঙ্গে সুভাষ ঘাই বলেন, আগের তারকাদের ফিরিয়ে আনা হবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে গল্পের ওপর। তার ভাষায়, “গল্পই ঠিক করে দেবে কারা পর্দায় আসবেন।” ফলে নতুন মুখ দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, এক চলচ্চিত্রের প্রচারণা অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের জন্ম দেন সাই পল্লবী। মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিছুটা আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, এমন প্রতিভাবান মানুষের মাঝে দাঁড়াতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান ও জুনায়েদ খান। তাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সাই পল্লবী জানান, তিনি নিজেও ভীষণ আবেগপ্রবণ। মজা করে বলেন, “আলোটা একটু কম থাকলে হয়তো আরও খোলামেলা ভাবে কাঁদতে পারতাম!”

আরও পড়ুন:
২০ বছর পর নতুন করে ফিরছে শাহরুখ-রানি ও প্রীতি জিনতার সিনেমা 
হিন্দু অভিনেত্রী ইয়ামি গৌতম যে কারণে কোরআন শিখেছেন 

দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের অভিনয়গুণে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন সাই পল্লবী। এবার বলিউডে তার নতুন যাত্রা কতটা সফল হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সোমালিয়া উপকূলে নতুন করে বেড়েছে জলদস্যুতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নতুন রূপে ফিরছেন রিচা

আপডেট সময়ঃ ১২:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬