১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 353

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল শহরের বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। ঢাকায় আনার পথে রয়েছেন বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এতে তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর আসামি।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বরিশাল থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৬:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫