০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে কুরাসাওয়ের সাফল্যের আসল রহস্য, জানলে অবাক হবেন!

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 4

কুরাসাও নামক ক্যারিবীয় ছোট্ট দেশটিকে এবারের বিশ্বকাপের সবচেয়ে সুখী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ১ গোল করার পাশাপাশি তারা ইকুয়েডরকে রুখে দিয়ে ১ পয়েন্ট আদায় করে নিয়েছে। এখন ম্যাচ বাকি আছে আইভরি কোস্টের বিপক্ষে। তবে আগের দুই ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচে সাফল্যের পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে তাদের কোচ এবং তার একটি প্রশংসিত উদ্যোগকে।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় চলমান এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ কুরাসাও জাতীয় দল। মাত্র ১ লাখ ৫৫ হাজার (২০২৩ সালের শুমারি অনুযায়ী) জনসংখ্যার ছোট্ট ক্যারিবীয় দেশ কুরাসাও। বিশ্বকাপের ইতিহাসেও সবচেয়ে কম জনসংখ্যার ক্ষুদ্র দেশ হিসেবে অংশ নিয়ে রেকর্ড গড়েছে তারা।

এবারের বিশ্বকাপে তারা ইকুয়েডরের বিপক্ষে ১ পয়েন্টও অর্জন করেছে যা একটি বড় বিজয় হিসেবে উদযাপিত হচ্ছে। এই ঐতিহাসিক ড্রয়ের প্রধান কারণ ছিলেন গোলরক্ষক এলয় রুম, যিনি একটি স্মরণীয় পারফরম্যান্স (১৫টি সেভ করে) উপহার দিয়ে দলকে ক্লিন শিট রাখেন। এই ক্যারিবিয়ান ফুটবলার ইকুয়েডরের আক্রমণভাগের খেলোয়াড়দের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছিলেন।

কিন্তু এলয় রুম ছাড়াও, আরও একটি গোপন রহস্য রয়েছে যা কুরাসাওকে তাদের উদ্বোধনী ম্যাচে ভালো ছাপ ফেলতে সাহায্য করেছে। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা প্রধান কোচ ডিক অ্যাডভোকাট অনুমোদন ও বাস্তবায়ন করেছেন, যেটিকে মেডিকেল স্টাফ ও সর্বোপরি খেলোয়াড়রাও সমর্থন দিয়েছেন।

এই দীর্ঘ বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড়রা তাদের সঙ্গী বা পরিবারের সাথে একই কক্ষে থাকবেন এবং তারা আরও এক ধাপ এগিয়ে গেছেন। টেকনিক্যাল স্টাফ খেলোয়াড়দের ম্যাচের আগে ‘মানসিক সমর্থন হিসেবে’ যৌনমিলনের অনুমতিও দিয়েছেন।

ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে এক মন্তব্যে দলের ডাক্তার সুজান হুরম্যান ব্যাখ্যা করে বলেন, ‘খেলোয়াড়রা তাদের সতীর্থদের সাথে একই কক্ষে থাকতে পারবে এবং শিশু থাকলে পরিবার একটি অতিরিক্ত কক্ষ পাবে।’

তিনি আরও বলেন যে, ‘যৌনসহবাস (শরীর ঠিক রাখতে) সাহায্য করে। তবে সম্ভবত তা সরাসরি শারীরিক প্রভাবের চেয়ে আবেগগতভাবে বেশি প্রভাব ফেলে। এত দীর্ঘ একটি টুর্নামেন্টে, পরিবার কাছাকাছি থাকলে বাড়ির জন্য মন খারাপ কমে যায় এবং মানসিক শান্তি মেলে।’

সুজান হুরম্যান আরও ব্যাখ্যা করেন যে, ‘আমাদের অনেক খেলোয়াড় বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলে না। অনেক পরিবারের জন্য নিজেদের খরচে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা এবং সপ্তাহের পর সপ্তাহ থাকাটা বেশ ব্যয়বহুল। ফেডারেশন এ খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে যাতে খেলোয়াড়রা তাদের সঙ্গী এবং সন্তানদের কাছাকাছি থাকতে পারে। অন্যথায়, কেউ কেউ সম্ভবত চিন্তিত বা মানসিক চাপে থাকত।’

কুরাসাও ফুটবল ফেডারেশন এই উদ্যোগকে সমর্থন করে এবং পরিবারগুলোর থাকার খরচ বহন করে। কুরাসাও-এর খেলোয়াড়রা এখনও পর্যন্ত আকর্ষণীয় ফুটবল খেলেছে এবং অন্যতম জনপ্রিয় দলে পরিণত হয়ে তা প্রমাণ করছে।

আরআর/এমএমআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৪৮ দলের বিশ্বকাপ নিয়ে ফিফার সমালোচনায় সাবেক ইংলিশ স্ট্রাইকার

বিশ্বকাপে কুরাসাওয়ের সাফল্যের আসল রহস্য, জানলে অবাক হবেন!

আপডেট সময়ঃ ১২:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬