০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ দলের বিশ্বকাপ নিয়ে ফিফার সমালোচনায় সাবেক ইংলিশ স্ট্রাইকার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 1

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপ ফরম্যাটের প্রতিযোগিতামূলক মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

তার মতে, নতুন কাঠামো গ্রুপ পর্বকে অনেক কম কঠিন করে তুলেছে, বিশেষ করে টুর্নামেন্টের শীর্ষ দলগুলোর জন্য। ওয়েনের বিশ্বাস, নতুন ফরম্যাট বড় দলগুলোকে ভুল করার জন্য অনেক বেশি সুযোগ দিচ্ছে এবং প্রতিযোগিতার শুরুতে যে চাপ আগে থাকত, তা অনেকটাই কমে গেছে।

তিনি লিখেছেন, ‘এই ৪৮ দলের ফরম্যাট অবিশ্বাস্য রকমের সহজ। এক সময় একটি খারাপ ফলাফলই কোনো বড় দেশকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারতো, কিন্তু সেই দিন শেষ। ইংল্যান্ড তো কার্যত ইতোমধ্যেই পরের পর্বে উঠে গেছে। বরং এখন যদি কোনো খারাপ দিন আসে, সেটাই আসার সময়।’

সাবেক ইংল্যান্ড তারকা আরও বলেন, আসল বিশ্বকাপ শুরু হয় নকআউট পর্ব থেকে, ‘আমি পুরো টুর্নামেন্টজুড়েই মজা করে বলেছি, চাইলে তিন সপ্তাহ ঘুমিয়ে থাকতে পারেন এবং নকআউট পর্ব শুরু হলে জেগে উঠতে পারেন, কারণ প্রকৃত প্রতিযোগিতা তখনই শুরু হয়। অবশ্যই গ্রুপ পর্ব গুরুত্বপূর্ণ, কিন্তু এটি মূলত ছন্দ খুঁজে পাওয়া, খেলোয়াড়দের ফিটনেস সামলানো, রোটেশন করা এবং গতি তৈরি করার বিষয়।’

ওয়েন আরও মনে করেন, শেষ পর্যন্ত যে দল নিজেদের স্কোয়াডের গভীরতা সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবে, তারাই শিরোপা জিতবে, ‘এই বিশ্বকাপ জিতবে সেই দল, যারা তাদের বদলি খেলোয়াড়দের সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে। এই পরিস্থিতিতে সতেজ থাকাটা অনেক বড় পার্থক্য গড়ে দেয়, বিশেষ করে ক্লান্ত ডিফেন্ডারদের বিপক্ষে। ইংল্যান্ডের একটি দল নির্বাচনই হঠাৎ সবকিছু বদলে দেবে এমন ধারণা সম্পূর্ণ অর্থহীন।’

আরআর/আইএন

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৪৮ দলের বিশ্বকাপ নিয়ে ফিফার সমালোচনায় সাবেক ইংলিশ স্ট্রাইকার

৪৮ দলের বিশ্বকাপ নিয়ে ফিফার সমালোচনায় সাবেক ইংলিশ স্ট্রাইকার

আপডেট সময়ঃ ০৬:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬