০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ৪ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার, ফিরছে স্বস্তি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • 14

ময়মনসিংহের নান্দাইলে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা চারদিন পর প্রত্যাহার করা হয়েছে। দুই পক্ষের সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। এর আগে গত ৪ জুন খারুয়া ও নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাব আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত খারুয়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

ফলে চারদিন ধরে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। কেবল দুই-তিনটি ওষুধের দোকান সীমিত আকারে খোলা ছিল।

সংঘর্ষের ঘটনায় নান্দাইল মডেল থানার পুলিশ বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখসহ প্রায় ৫০০ অজ্ঞাতকে আসামি করে মামলা করেছে। গ্রেফতারের আশঙ্কায় অভিযুক্তদের অনেকেই এলাকা ছেড়েছেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত জাগো নিউজকে বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

হোসাইন সুলভ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

ময়মনসিংহে ৪ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার, ফিরছে স্বস্তি

আপডেট সময়ঃ ১২:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬