১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবী ও মানবিক প্রজন্ম গড়তে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • 3

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। মেধাবী, মানবিক ও নৈতিকতাসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (১৯ মে) নগরের টাইগারপাসে অবস্থিত নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত ও বর্তমান নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে আগামী দিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতি মাসে শিক্ষা খাতে ৬ থেকে ৮ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যা ব্যয় নয় বরং ভবিষ্যতের জন্য বিনিয়োগ।

তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। কোনো শিক্ষার্থী যেন কোচিং বা প্রাইভেট নির্ভরতার কারণে বাড়তি সুবিধা না পায়, সে বিষয়ে শিক্ষকরা সতর্ক থাকবেন। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বিশেষভাবে যত্ন নেওয়ারও আহ্বান জানান তিনি।

কিশোর গ্যাং, মাদক ও সামাজিক অবক্ষয় প্রসঙ্গে মেয়র বলেন, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক তদারকির অভাবে অনেক শিক্ষার্থী বিপথে যাচ্ছে। শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটিয়ে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

সভায় নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, একসময় শিক্ষকদের দায়িত্ববোধ ও আন্তরিকতা ছিল অনুকরণীয়। সেই হারানো মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, পড়াশোনাকে শিক্ষার্থীদের জন্য সহজ ও আনন্দদায়ক করতে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান জরুরি। কঠিন বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে পারলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে।

সভায় মেয়র তার সাম্প্রতিক কানাডা সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে চসিকের নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের বিদেশে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন ‘জুবাইদা’

মেধাবী ও মানবিক প্রজন্ম গড়তে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

আপডেট সময়ঃ ১২:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬