০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিভক্ত শিশুর গল্প নিয়ে তৈরি হচ্ছে ভারতীয় সিনেমা ‘লাভ ইউ মেসি’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • 2

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে ঘিরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এক শিশুর স্বপ্ন ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ইন্ডি সিনেমা ‘লাভ ইউ মেসি’। কান চলচ্চিত্র বাজারে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন হংকং বংশোদ্ভূত যুক্তরাজ্যভিত্তিক নির্মাতা ও প্রযোজক হিউ মান চ্যান।

কারবি ভাষার এই সিনেমাটি নির্মাণ করছেন খানজান কিশোর নাথ। প্রযোজনায় আছেন রঞ্জিত তেরন। এর আগে তারা একসঙ্গে ‘লস্ট পাথ’ নির্মাণ করেছিলেন।

বর্তমানে ‘লাভ ইউ মেসি’র শুটিং চলছে। এর কিছু অংশ ধারণ করা হয়েছে গত ডিসেম্বরে ভারতে মেসির সফরের সময়।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এক প্রত্যন্ত গ্রামের আট বছর বয়সী কারবি উপজাতির শিশু রাঙকে ঘিরে। ফুটবলই তার সবচেয়ে বড় ভালোবাসা এবং তার স্বপ্নের নায়ক মেসি। প্রতিবেশীর টেলিভিশনে মেসির খেলা দেখে আর তার ছবি সংগ্রহ করেই কাটে রাঙের দিন। একসময় সে একটি পরিত্যক্ত কুকুরছানাকে আশ্রয় দেয়, যার নাম রাখে ‘তুং তুং’। পরে জানতে পারে, মুম্বাইয়ে একটি প্রীতি ম্যাচ খেলতে আসছেন মেসি। এরপরই শুরু হয় শিশুটি ও তার কুকুরের দীর্ঘ যাত্রা।

নির্মাতা খানজান কিশোর নাথ বলেন, এই সিনেমা শুধু ফুটবল বা মেসিকে ঘিরে নয়; এটি মূলত এক প্রতিবন্ধী শিশুর স্বপ্ন, ভালোবাসা, মানবিকতা এবং সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যাওয়ার গল্প।

তিনি আরও জানান, উত্তর-পূর্ব ভারতের কারবি আংলং অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সেখানকার জীবনযাত্রা সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

নতুন নির্বাহী প্রযোজক হিউ মান চ্যান বলেন, হংকংয়ে মেসির অসংখ্য ভক্ত রয়েছে। তাই সিনেমাটি সেখানে বিশেষ আগ্রহ তৈরি করবে বলে তার বিশ্বাস। একই সঙ্গে ইউরোপীয় নেটওয়ার্ক ব্যবহার করে সিনেমাটিকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটির শুটিং শেষ করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

মেসিভক্ত শিশুর গল্প নিয়ে তৈরি হচ্ছে ভারতীয় সিনেমা ‘লাভ ইউ মেসি’

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬