০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ অনভিষিক্তকে নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 2

পাকিস্তান সুপার লিগের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা সেই সফরে। সেই সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ এই সিরিজে শান মাসুদই অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন।

সিরিজের ম্যাচ দুটি হবে ঢাকা ও সিলেটে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। এরপর দ্বিতীয় টেস্ট ১৬ থেকে সিলেটে।

পাকিস্তান দলে জায়গা পেয়েছে দলে চারজন অনভিষিক্ত খেলোয়াড় — আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। এতে করে স্পষ্ট যে, অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও সুযোগ পাচ্ছে।

দলে সুযোগ পাওয়াদের মধ্যে কেবল — আজান আওয়াইস, ইমাম-উল-হক, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলমান রেড-বল ক্যাম্পে আছেন। যেসব খেলোয়াড় বর্তমানে পাকিস্তান সুপার লিগে আছেন তারা টুর্নামেন্ট শেষে যোগ দেবেন। আর যেসব দল ফাইনালে উঠবে, তাদের খেলোয়াড়রা সরাসরি ফাইনাল শেষে বাংলাদেশে চলে আসবেন।

আগামী ২ মে পাকিসস্তানের টেস্ট স্কোয়াড বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে।

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে এই সফরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়া আসাদ শফিক ব্যাটিং কোচ এবং উমর গুল বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দল

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।

টিম ম্যানেজমেন্ট

নাভিদ আকরাম চিমা (ম্যানেজার), সরফরাজ আহমেদ (হেড কোচ), আসাদ শফিক (ব্যাটিং কোচ), উমর গুল (বোলিং কোচ), আবদুল সাদ (ফিল্ডিং কোচ), ক্লিফ ডিকন (ফিজিও), গ্রান্ট লুডেন (স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ), উসমান হাশমি (অ্যানালিস্ট), সৈয়দ নাঈম আহমদ (মিডিয়া ম্যানেজার), লেফটেন্যান্ট কর্নেল (অব.) উসমান আনওয়ারি (সিকিউরিটি ম্যানেজার), ডা. ওয়াজিদ আলী রাফাই (টিম ডাক্তার) এবং মুহাম্মদ এহসান (ম্যাসিউর)।

আইএন

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৪ অনভিষিক্তকে নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬