১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 42

বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাতে নাসিরুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ করেন এমন খবর পেয়ে তারা সেখানে যান। ঘটনাস্থলে গিয়ে নাসিরুল ইসলামকে পাওয়া যায়। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, সংশ্লিষ্টরা দাবি করেছেন তারা পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং অফিসারের কাছে দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে এ ধরনের তালিকা জমা দেওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, পোলিং এজেন্টদের নামের তালিকা জমা দিতে দলীয় কর্মীরা প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। একপর্যায়ে নাসিরুল ইসলামকে আটক করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

বগুড়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

আপডেট সময়ঃ ০৬:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬