০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • 16

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও সিআইডির কর্মকর্তারা রয়েছেন।

বুধবার (২৮ মে) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এদিকে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সিআইডির বিশেষজ্ঞ দল ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময়ঃ ১১:০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬