১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে আবারও ৬০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 4

ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ইরানকে আবারও ৬০ দিনের সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিতে পারে, যা তেহরানের জন্য সুখকর হবে না।

মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া একটি বিমান উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে সামা টিভিসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে।

ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে থাকলেও আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, “৬০ দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে, নইলে আমরা এমন কিছু করব যা তাদের ভালো লাগবে না।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে যাবে না।

এরই মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে ওয়াশিংটন ও তেহরান কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এর মাঝেই ট্রাম্পের এই নতুন সতর্কবার্তা সামনে এলো।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ইরানকে আবারও ৬০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

আপডেট সময়ঃ ০৫:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬