০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখের আয়োজন অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন: মীর হেলাল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 5

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পহেলা বৈশাখের আয়োজন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করে। এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন।

তিনি বলেন, পহেলা বৈশাখ উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য প্রকাশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের ডিসি হিল এলাকায় নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয় এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। সমাজের সব স্তরের মানুষকে একত্রিত করে একটি সাংস্কৃতিক ও শৈল্পিক পরিবেশ তৈরি করা হয়েছে, যা প্রশংসনীয়।

আরও পড়ুন
ক্রুড সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট 
গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী 

তিনি আরও বলেন, কোনো আয়োজনকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে তা কখনো প্রাণবন্ত হয়ে ওঠে না। আয়োজনে মঞ্চের সামনে ও পেছনের সবার সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিন পর ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান সম্ভব হয়েছে।

নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত র‍্যালি, আবৃত্তি, নৃত্য ও সংগীতের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানান দিক তুলে ধরা হয় বলেও উল্লেখ করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং এই চেতনা ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআরএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাবিতে পান্তা-ইলিশ-গ্রামীণ খেলায় ছাত্রদলের বর্ষবরণ

পহেলা বৈশাখের আয়োজন অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন: মীর হেলাল

আপডেট সময়ঃ ১২:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬