‘হরমুজ
পার
হয়েছে
৩
মার্কিন
ডেস্ট্রয়ার’
আন্তর্জাতিক
ডেস্ক:
আক্রমণের
মুখেও
মার্কিন
নৌবাহিনীর
তিনটি
বিশ্বমানের
ডেস্ট্রয়ার
অত্যন্ত
সফলভাবে
হরমুজ
প্রণালি
অতিক্রম
করেছে
বলে
দাবি
করেছেন
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্প।
সামাজিক
যোগাযোগমাধ্যমে
দেওয়া
এক
বার্তায়
তিনি
এই
দাবি
করেন।
ট্রাম্প
বলেন,
‘তিনটি
ডেস্ট্রয়ারের
কোনো
ক্ষতি
হয়নি,
উল্টো
ইরানি
আক্রমণকারীদের
ব্যাপক
ক্ষয়ক্ষতি
হয়েছে।’
তিনি
দাবি
করেন,
মার্কিন
ডেস্ট্রয়ারগুলো
লক্ষ্য
করে
ছোড়া
মিসাইলগুলো
সহজেই
ভূপাতিত
করা
হয়েছে।
ড্রোনগুলোকে
আকাশেই
ভস্মীভূত
করা
হয়েছে।
ডেস্ট্রয়ারগুলোর
ক্রুদের
প্রশংসা
করে
ট্রাম্প
বলেন,‘আমাদের
তিনটি
ডেস্ট্রয়ার
তাদের
চমৎকার
ক্রুসহ
এখন
আবার
আমাদের
নৌ-অবরোধে
যোগ
দেবে।’
এর
আগে
ইরান
দাবি
করেছিল
যে
তাদের
হামলায়
মার্কিন
যুদ্ধজাহাজগুলো
ব্যাপক
ক্ষতিগ্রস্ত
হয়ে
ওমান
উপসাগরের
দিকে
পালিয়ে
গেছে।
ট্রাম্পের
এই
বক্তব্য
ইরানের
সেই
দাবিকে
সরাসরি
নাকচ
করে
দিল।
এডমিন 

















