ঈদের
আগে
গার্মেন্টস
শ্রমিকদের
বেতন-বোনাস
পরিশোধ
নিশ্চিত
করতে
বিজিএমইএ,
বিকেএমইএ,
বাংলাদেশ
ব্যাংক,
সংশ্লিষ্ট
ব্যাংক
ও
শ্রমিক
ফেডারেশনগুলোর
প্রতি
আহ্বান
জানিয়েছেন
সালাহউদ্দিন
আহমদ।
তিনি
বলেন,
কিছু
অসুস্থ
শিল্পপ্রতিষ্ঠান
ও
বন্ধ
কারখানার
বিষয়েও
আলোচনা
হয়েছে।
সংশ্লিষ্ট
পক্ষগুলো
সমন্বয়ের
মাধ্যমে
সমাধানের
চেষ্টা
করবে।
সালাহউদ্দিন
আহমদ
জানান,
কাঁচা
চামড়ার
ন্যায্যমূল্য
নির্ধারণে
বাণিজ্য
মন্ত্রণালয়
ট্যানারিমালিকদের
সঙ্গে
বৈঠক
করবে।
পাশাপাশি
চামড়া
সংরক্ষণে
সরকার
বিনা
মূল্যে
লবণ
বিতরণের
উদ্যোগ
নিয়েছে।
তিনি
বলেন,
কোরবানির
পশুর
চামড়া
ছাড়ানোর
দুই
ঘণ্টার
মধ্যে
লবণ
দিয়ে
সংরক্ষণের
বিষয়ে
দেশজুড়ে
প্রচার
চালানো
হবে।
ইসলামি
ফাউন্ডেশন
ও
ধর্ম
মন্ত্রণালয়ের
মাধ্যমে
মসজিদের
ইমামদের
দিয়ে
এ
বিষয়ে
সচেতনতা
বাড়ানো
হবে।
সামাজিক
যোগাযোগমাধ্যমেও
প্রচার
চালানো
হবে।
চামড়া
যাতে
পাচার
না
হয়,
সে
বিষয়ে
সরকার
ব্যবস্থা
নিয়েছে
বলে
জানান
মন্ত্রী।
বৈঠকে
বিভিন্ন
মন্ত্রণালয়ের
সচিব,
আইনশৃঙ্খলা
রক্ষাকারী
বাহিনীর
শীর্ষ
কর্মকর্তা,
গোয়েন্দা
সংস্থা,
স্থানীয়
সরকার
প্রতিষ্ঠান,
গার্মেন্টসমালিক
ও
শ্রমিক
প্রতিনিধিরা
উপস্থিত
ছিলেন।
এডমিন 














