০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্ষে পরীক্ষার্থী মাত্র একজন, পাহারায় শিক্ষক-পুলিশসহ ৮ জন!

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • 4

পুরো কক্ষে পরীক্ষা দিচ্ছে মাত্র একজন শিক্ষার্থী। আর ওই কক্ষে পরীক্ষার দায়িত্ব পালন করছেন শিক্ষক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট আটজন।

এসএসসি পরীক্ষা চলাকালীন বুধবার (১৩ মে) এমনই দৃশ্য দেখা গেলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে।

উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের এ ঘটনা স্থানীয়ভাবে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষার দিন কেন্দ্রজুড়ে ছিল অন্যরকম নীরবতা। বড় একটি কক্ষে একটি বেঞ্চে বসে পরীক্ষা দেয় একমাত্র পরীক্ষার্থী।

কেন্দ্র সূত্র জানায়, চলতি এসএসসি পরীক্ষায় ওই কেন্দ্রে হিসাব বিজ্ঞান বিষয়ে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল মাত্র একজন। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষা নিতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। ফলে একজন পরীক্ষার্থীর জন্যও পূর্ণাঙ্গভাবে কেন্দ্র পরিচালনা করতে হয়েছে কর্তৃপক্ষকে।

গুজিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহিনুর আলম বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বোর্ডের নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার্থী একজন হলেও নিয়মের কোনো ব্যত্যয় ঘটানো হয়নি।’

তিনি জানান, কেন্দ্রে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, সহকারী শিক্ষক, পুলিশ সদস্য এবং দুইজন অফিস সহায়ক।

এলবি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন বললেন, ‘ইতিহাস গড়তে চাই’

কক্ষে পরীক্ষার্থী মাত্র একজন, পাহারায় শিক্ষক-পুলিশসহ ৮ জন!

আপডেট সময়ঃ ১২:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬