০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে ভেনেজুয়েলা? ট্রাম্পের পোস্টে বিতর্ক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • 4

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নতুন বিতর্ক উসকে দিলেন। এবার লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভেনেজুয়েলার একটি মানচিত্র পোস্ট করেন ট্রাম্প, যেখানে দেশটির ভেতরে যুক্তরাষ্ট্রের পতাকা এবং নিচে ‘৫১তম অঙ্গরাজ্য’লেখা ছিল।

উচ্চপর্যায়ের এক সম্মেলনে যোগ দিতে চীন যাওয়ার পথে ট্রাম্প এই উসকানিমূলক পোস্টটি করেন। এর মাত্র একদিন আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্টভাবে জানিয়েছিলেন, তার দেশ কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কথা ভাবেনি।

ট্রাম্পের ‘তেল সমৃদ্ধ’ লক্ষ্য

গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত হন ভেনেজুয়েলার দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরো। এরপর থেকেই ট্রাম্প দাবি করে আসছিলেন, তেল সমৃদ্ধ এই দেশটির নিয়ন্ত্রণ এখন তার হাতে। গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের একটি নতুন অঙ্গরাজ্য করার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন।

মাদুরো পরবর্তী সময়ে ক্ষমতা গ্রহণ করা ডেলসি রদ্রিগেজের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্কের উন্নতি লক্ষ্যণীয়। তিনি এরই মধ্যে দেশটির খনি ও তেল খাত বিদেশি কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যার বড় সুবিধাভোগী হচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। তবে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।

সূত্র: এএফপি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন বললেন, ‘ইতিহাস গড়তে চাই’

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে ভেনেজুয়েলা? ট্রাম্পের পোস্টে বিতর্ক

আপডেট সময়ঃ ১২:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬