০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পড়া না পারায় মাদরাসাছাত্রীকে মারধর, থানায় মামলা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 6

জয়পুরহাট একটি মাদরাসায় পড়া দিতে না পারায় নয় বছর বয়সি এক আবাসিক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালকের বিরুদ্ধে।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত জালাল উদ্দিন (৬০) শহরের নতুনহাট এলাকার হযরত খাদিজাতুল কোবরা হাফিজিয়া মহিলা মাদরাসার পরিচালক ও শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামের রেজওয়ান হোসেনের মেয়ে ওই মাদরাসার আবাসিক বিভাগে পড়ছিল। সোমবার (১৫ জুন) সকালে পড়া দিতে না পারায় শিক্ষক জালাল উদ্দিন ওই ছাত্রীকে বেতের লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। সন্ধ্যায় মাদরাসা থেকে ফোন পেয়ে বাবা রেজওয়ান হোসেন সেখানে যান এবং মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসা শেষে তাকে বাড়ি নেওয়া হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মাহফুজ রহমান/এএইচ/এএসএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জয়পুরহাটে পড়া না পারায় মাদরাসাছাত্রীকে মারধর, থানায় মামলা

জয়পুরহাটে পড়া না পারায় মাদরাসাছাত্রীকে মারধর, থানায় মামলা

আপডেট সময়ঃ ০৬:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬