০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌন্দর্যের মহাজাগতিক ব্যাকরণ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 3

সৌন্দর্য কী? এটি কি কেবল মানুষের চোখের একটি বিভ্রম, নাকি এর পিছনে রয়েছে কোনো সুনির্দিষ্ট নিয়ম? সাধারণত আমরা যখন চমৎকার কোনো সুর শুনি বা নিখুঁত কোনো চিত্রকর্ম দেখি, তখন মনে করি সেটা আমাদের একান্তই ব্যক্তিগত রুচি বা আবেগের প্রকাশ। কিন্তু বিজ্ঞানের চোখ দিয়ে দেখলে সৌন্দর্য কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি প্রকৃতির এক গভীর ও সুশৃঙ্খল বিন্যাস।

শিল্প ও নন্দনতত্ত্বের এই ধারণা আসলে মহাবিশ্বের মৌলিক গাণিতিক এবং ভৌত নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞানী জ্যাকব ব্রনোওস্কি যেমনটি তার দ্য অ্যাসেন্ট অব ম্যান গ্রন্থে বলেছিলেন, মানুষের প্রতিটি সৃজনশীল কাজ আসলে প্রকৃতির অন্তর্নিহিত কাঠামো খুঁজে বের করারই এক নিরন্তর প্রক্রিয়া। কিংবদন্তি জামাল নজরুল ইসলাম তার কাজের আলোচনায় বারবার উল্লেখ করে গেছেন, যেখানে গণিত ও শৃঙ্খলার সামঞ্জস্য থাকে, সেখানে মহাবিশ্বের মূল ভিত্তির পর্যায়ের উত্তরণ ঘটে। তাঁর বিশ্বাস ছিল, বিজ্ঞানের উৎকর্ষতার একটা পরিণতি হলো সেই গাণিতিক সুষমায় পৌঁছানো, যা সমীকরণের গণ্ডি পেরিয়ে শিল্পের মতোই আনন্দদায়ক হয়ে ওঠে।

রেনেসাঁ যুগের কালজয়ী ক্যানভাস থেকে শুরু করে আধুনিক স্থাপত্যের বিমূর্ত রূপ—যাবতীয় দৃশ্যমান শিল্পে যেখানেই আমরা এক ভারসাম্যপূর্ণ সুষমা ও নান্দনিক প্রশান্তি খুঁজে পাই, সেখানেই জ্যামিতির সুবর্ণ নামের গাণিতিক অনুপাত এক অদৃশ্য নিয়ামক হিসেবে ক্রিয়াশীল থাকে। দৃশ্যশিল্পের এই জ্যামিতি শ্রুতিশিল্পেও সমান সত্য; সঙ্গীতের সুর মূলত বায়ুর কম্পন এবং তরঙ্গদৈর্ঘ্যের এক সুনির্দিষ্ট গাণিতিক বিন্যাস। কোনো সুর যখন আমাদের চিত্তে মধুর ও চিরকালীন হয়ে ধরা দেয়, তার নেপথ্য বৈজ্ঞানিক সত্যটি হলো—সেই সুরের কম্পাঙ্কগুলো পরস্পরের সাথে নিখুঁত গাণিতিক অনুপাতে বা হারমোনিতে এসে মিলেছে।

বিজ্ঞানী জ্যাকব ব্রনোওস্কি যেমনটি তার দ্য অ্যাসেন্ট অব ম্যান গ্রন্থে বলেছিলেন, মানুষের প্রতিটি সৃজনশীল কাজ আসলে প্রকৃতির অন্তর্নিহিত কাঠামো খুঁজে বের করারই এক নিরন্তর প্রক্রিয়া।

নিসর্গ ও শিল্পের এই নিগূঢ় সত্যটিই ধরা পড়েছিল কবি জীবনানন্দ দাশের রূপচেতনায়। তিনি উপলব্ধি করেছিলেন, জগৎ ও জীবনের গভীরতম সৌন্দর্যের অন্তরালে এক অলৌকিক অথচ বাস্তব জ্যামিতিক নকশা কাজ করে চলেছে। বিজ্ঞানীরা যে মহাজাগতিক নিয়মকে সংগতিপূর্ণ সমীকরণে বেঁধে ফেলেন, একজন প্রকৃত কবি তাঁর সংবেদনশীল হৃদয় দিয়ে সেই একই নিয়মকে প্রকৃতির রূপে ও শব্দের স্পন্দনে আবিষ্কার করেন।

শিল্পের এই গাণিতিক রূপটি সম্ভবত সবচেয়ে স্পষ্টভাবে মূর্ত হয়ে উঠেছে জোহান সেবাস্টিয়ান বাখের সঙ্গীতে। বিশেষ করে তাঁর ফিউগ নামক সুরের শৈলীটি এর এক অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত। ফিউগের অবয়ব যেন কোনো জটিল কিন্তু নিখুঁত গাণিতিক সমীকরণ—যেখানে একটি নির্দিষ্ট মূল সুর বা ‘থিম’ বারবার ভিন্ন ভিন্ন রূপে ফিরে আসে, বিবর্তিত হয় এবং শেষ পর্যন্ত এক মযর্দাপূর্ণ রূপ পায়।

প্রত্নজীবাশ্মবিজ্ঞানী ও খাতনামা সায়েন্স ফিকশন লেখক ইভান ইয়েফ্রেমভ তাঁর দর্শনে ঠিক এই বিষয়টিরই এক দারুণ তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, সৌন্দর্য কোনো আকস্মিক মোহাচ্ছন্নতা নয়, বরং তা আসলে বিবর্তনের ধারায় অর্জিত এক সুশৃঙ্খল উপযোগিতা। ইয়েফ্রেমভের মতে, মহাবিশ্বের যেকোনো প্রান্তেই কোনো উন্নত বুদ্ধিবৃত্তিক সভ্যতা বিবর্তিত হোক না কেন, তাদের রূপ এবং শিল্পের ধারণা শেষ পর্যন্ত আমাদের মতোই এই মহাজাগতিক জ্যামিতির ওপর ভিত্তি করেই গড়ে উঠবে।

ফিউগের অবয়ব যেন কোনো জটিল কিন্তু নিখুঁত গাণিতিক সমীকরণ—যেখানে একটি নির্দিষ্ট মূল সুর বা থিম বারবার ভিন্ন ভিন্ন রূপে ফিরে আসে, বিবর্তিত হয় এবং শেষ পর্যন্ত এক মযর্দাপূর্ণ রূপ পায়।

বাখের সঙ্গীত যেন সেই অভিন্ন ‘মহাজাগতিক ব্যাকরণ’-এরই এক আশ্চর্য ধ্বনিময় রূপান্তর। অনেকটা এভাবে বলা যায়, গ্রহ থেকে গ্রহান্তরে প্রকৃতির রূপ বদলে যেতে পারে। কারণ স্থান-কালের ভেদে আমাদের পৃথিবী আর তাদের পৃথিবী ভিন্ন হলেও, পুরো মহাবিশ্বকে পরিচালনা করা পদার্থবিজ্ঞানের ভৌত আইনগুলো সবার জন্যই এক এবং অভিন্ন। তাই সেই আইনের ভেতর থেকে জন্ম নেওয়া বাখের সুরও ইউনিভার্সাল বা সর্বজনীন।

শিল্প যখন তার জাগতিক ও আবেগীয় সীমাবদ্ধতা অতিক্রম করে গণিতের নিয়মে উপনীত হয়, তখন তা এক মহাজাগতিক ও সর্বজনীন ভাষায় পরিণত হয়। এই দর্শনকে ধারণ করেই বিজ্ঞানী ও বিজ্ঞান-যোগাযোগকারী কার্ল সাগানের দূরদর্শী নেতৃত্বে পৃথিবীর প্রতিনিধি হিসেবে মহাশূন্যে পাঠানো হয়েছিল ‘ভয়েজার গোল্ডেন রেকর্ড’।

সাগান উপলব্ধি করেছিলেন, কোটি আলোকবর্ষ দূরের কোনো সভ্যতার সাথে আমাদের সংযোগের একমাত্র মাধ্যম হতে পারে বিশুদ্ধ গণিত এবং সুরের জ্যামিতি। মানুষের নৃতাত্ত্বিক ভাষা বা সংস্কৃতি স্থান-কালের সীমানায় হারিয়ে যেতে পারে, কিন্তু মহাজাগতিক ক্যানভাসে মহাবিশ্বের ভৌত নিয়মগুলো চিরকাল অপরিবর্তিত থাকে। সাগানের যুক্তি ছিল স্পষ্ট—ভিনগ্রহের কোনো উন্নত সত্তা যদি মহাশূন্যে আমাদের পাঠানো মহাকাশযানটি উদ্ধার করতে পারে, তাহলে তারা তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং সংখ্যার বিন্যাস বুঝতে অভ্যস্ত হবে। সেই তরঙ্গ আর সংখ্যার মেলবন্ধনে বোনা বাখের সুর যখন তাদের প্রযুক্তিতে বেজে উঠবে, তখন তা তাদের কাছে কোনো অপরিচিত কোলাহল মনে হবে না। বরং তারা অনুধাবন করতে পারবে যে, সুদূর নীলাভ এক গ্রহে তাদের মতোই এক বুদ্ধিমান প্রজাতি মহাবিশ্বের গাণিতিক শৃঙ্খলাকে সুরের আলোয় উদযাপন করতে শিখেছিল।

সাগান উপলব্ধি করেছিলেন, কোটি আলোকবর্ষ দূরের কোনো সভ্যতার সাথে আমাদের সংযোগের একমাত্র মাধ্যম হতে পারে বিশুদ্ধ গণিত এবং সুরের জ্যামিতি।

শিল্প ও সৌন্দর্যের এই মহাজাগতিক ব্যাখ্যা আমাদের দৃষ্টিভঙ্গিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। ব্রনোওস্কি, ইয়েফ্রেমভ এবং সাগান—সবাই আমাদের এই সত্যের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেন যে, সৌন্দর্য কোনো বিমূর্ত ধারণা নয়, বরং প্রকৃতির এক সত্য। আমরা যখন কোনো সুন্দর সুর বা শিল্পকর্ম দেখে মুগ্ধ হই, তখন আসলে আমরা আমাদের অজান্তেই মহাবিশ্বের সেই বিশাল এবং জটিল গাণিতিক শৃঙ্খলাকেই উদযাপন করি। শিল্প তাই কেবল মানুষের ব্যক্তিগত প্রকাশ নয়; বরং এটি হলো মহাবিশ্বের হৃদস্পন্দন অনুধাবনের এক প্রচেষ্টা। আমাদের প্রতিটি সৃষ্টি যেন সেই আদি ও অনন্ত মহাজাগতিক সুষমারই এক একটি ক্ষুদ্র প্রতিফলন। এখন আমাদের তাই মনে হচ্ছে।

নিসর্গ, শিল্প এবং সৌন্দর্যের এই মহাজাগতিক সংযোগ আমাদের চেতনাকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করে ব্যাপ্তি দান করে। ব্রনোওস্কি থেকে সাগান, ইয়েফ্রেমভ থেকে জামাল নজরুল কিংবা জীবনানন্দ দাশ—বিজ্ঞান ও শিল্পের এই পুরোধা ব্যক্তিত্বরা আমাদের এক দর্শনের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তা হলো, সৌন্দর্য কোনো আকস্মিক বা কৃত্রিম মানবিক বিভ্রম নয়, বরং তা এই মহাবিশ্বের অস্তিত্বের এক মৌলিক জ্যামিতিক সত্য। কোনো কালজয়ী সুরের মূর্ছনা বা ক্যানভাসের রেখায় যখন আমাদের চিত্ত আলোড়িত হয়, তখন মূলত মানুষের অবচেতনা মহাবিশ্বের সেই সুদূর গ্যালাক্সি থেকে শুরু করে ক্ষুদ্র পরমাণুর ভেতরে লুকিয়ে থাকা সুশৃঙ্খল গাণিতিক কাঠামোটির সাথেই একাত্ম হয়ে যায়। শিল্প তাই কেবল মানুষের ব্যক্তিকেন্দ্রিক অনুভূতির বহিঃপ্রকাশ নয়; বরং তা সৃষ্টির সেই আদি ও অনন্ত মহাজাগতিক সুষমাকে সুর, শব্দ আর রঙে বন্দি করার এক চিরন্তন প্রয়াস।

আমরা যখন কোনো সুন্দর সুর বা শিল্পকর্ম দেখে মুগ্ধ হই, তখন আসলে আমরা আমাদের অজান্তেই মহাবিশ্বের সেই বিশাল এবং জটিল গাণিতিক শৃঙ্খলাকেই উদযাপন করি।

জীবনানন্দ দাশের রূপচেতনা কেবল নিছক প্রকৃতিপ্রেম ছিল না; তা ছিল মহাজাগতিক শৃঙ্খলার এক গভীর অনুধাবন। মাঠের অবহেলিত ঘাস, রূপসার ঘোলা জল কিংবা গাঙচিল—প্রকৃতির এই ক্ষুদ্রাতিক্ষুদ্র উপাদানের ভেতরে তিনি যে অবিনশ্বরতার সন্ধান পেয়েছিলেন, তা মূলত প্রকৃতির এক শাশ্বত গাণিতিক ও নান্দনিক বিন্যাসেরই বহিঃপ্রকাশ। কবির ভাবনায়, প্রকৃতির এই রূপ কোনো আপেক্ষিক বিষয় নয়। মানুষের সীমিত চেতনা হয়তো প্রকৃতির সেই সুবিশাল জ্যামিতিক ক্যানভাসের সবটুকু একবারে ধরতে পারে না, কিন্তু সেই সৌন্দর্য বিলীন হয়ে যায় না। তা পরম ও অবিনশ্বর—ঠিক যেমন স্থান-কালের সীমানা ছাড়িয়ে গণিতের ধ্রুপদী সত্যগুলো মহাবিশ্বে চিরকাল ধ্রুব থাকে। কবি যেন তাঁর সংবেদনশীল মন দিয়ে প্রকৃতির সেই গাণিতিক অক্ষয় রূপকেই কাব্যের আলোয় মূর্ত করে তুলেছিলেন।

লেখক: বিজ্ঞান বক্তা; সম্পাদক, মহাবৃত্ত (বিজ্ঞান সাময়িকী)

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সৌন্দর্যের মহাজাগতিক ব্যাকরণ

আপডেট সময়ঃ ১২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬