০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন মেসি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 2

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি জানান দিচ্ছিলেন তিনি পূর্বের ফর্মে ফিরে এসেছেন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি পায় তারা। লওতারো মার্টিনেজকে বক্সের মাঝে ফাউল করায় ভিএআর পেনাল্টি দেয় আর্জেন্টিনার পক্ষে।

পেনাল্টি পেয়ে স্পট কিক নিতে আসেন মেসি। কিন্ত চিরাচরিত ভঙ্গি আস্তে করে দৌড়ে এসে বলটি তিনি গোলবারের ডান পাশ দিয়ে বাইরে মেরে বসেন। এর মধ্য দিয়ে তিনি একটি লজ্জার রেকর্ডেও নিজের নাম লিখে ফেললেন।

বিশ্বকাপ ইতিহাসে মেসি তিনটি পেনাল্টি মিস করলেন। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে, ২০২২ সালে পোল্যান্ডের বিপক্ষে এবং ২০২৬-এ অস্ট্রিয়ার বিপক্ষে- মোট তিনটি পেনাল্টি মিস করলেন।

এর আগে ঘানার আসামোয়া জিয়ানের দুটি পেনাল্টি মিস ছিল এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড।

আরআর/আইএইচএস/

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিশ্বকাপে পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন মেসি

আপডেট সময়ঃ ০৬:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬