০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি দলের বক্তব্যে সন্ত্রাস বাড়ছে, অভিযোগ জামায়াত আমিরের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 2

সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যের কারণে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) গাইবান্ধায় হামলায় গুরুতর আহত ছাত্রশিবির নেতা সালাহউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ওই হামলার ঘটনায় গত ২১ জুন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারি নিহত হন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে। নমনীয়তাকে দুর্বলতা মনে করলে সরকার মারাত্মক ভুল করবে। নির্বাচনে কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করলেও গৃহযুদ্ধ এড়াতে জামায়াত নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ধর্ষণ নির্মূল না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আন্দোলন চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে।

এ সময় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হলে সরকারের জন্য তা নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে বলেও তিনি সতর্ক করেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ইউরোপের কয়েকটি দেশে হামলা চালাতে পারে রাশিয়া: দাবি পশ্চিমা গোয়েন্দাদের

সরকারি দলের বক্তব্যে সন্ত্রাস বাড়ছে, অভিযোগ জামায়াত আমিরের

আপডেট সময়ঃ ০৬:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬