০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হালজামানার মুফতি’ বললেন জামায়াত এমপি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 4

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বলে কটাক্ষ করেন এবং তার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছেন সরকারি ও বিরোধীদলীয় দলের সংসদ সদস্যরা।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘আজকে চট্টগ্রামে একটা কথা এসেছে ফতুয়ার জন্য আর মাদরাসায় যেতে হবে না। পার্লামেন্ট থেকেই ফতোয়া দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীই এখন হালজামানার মুফতি। অথচ তিনি আলিফ-বা-তা জানেন না। জামায়াতে ইসলামের বিষয়ে ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই। দলটিকে জানতে হলে এর ১০০ বছরের ইতিহাস জানতে হবে।’

তিনি বলেন, ফতোয়ার জন্য আমরা আর হাটহাজারী, পটিয়া বা লালবাগে যাবো না, বরং এই মহান পার্লামেন্টেই যার কাছ থেকে ফতোয়া পাওয়া যাচ্ছে, তার কাছ থেকেই নেবেন।

শাহজাহান চৌধুরীর এ বক্তব্যের পরপরই বাজেট আলোচনায় অংশ নেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি জামায়াত নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, নিজেদের কথা নিজেরাই বিচার করা উচিত।

তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকানোর আহ্বান জানান। স্বাধীনতার ঠিক একদিন আগে কারা বাংলাদেশকে বুদ্ধিজীবীশূন্য করার জন্য হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আমরা অবশ্যই স্মরণ করব, কিন্তু ১৯৭১ সালকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবিও জানান।

এমওএস/এমএএইচ/

ট্যাগঃ
জনপ্রিয় খবর

স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হালজামানার মুফতি’ বললেন জামায়াত এমপি

আপডেট সময়ঃ ১২:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬