০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ছাড়া যেভাবে একাদশ সাজাতে পারেন স্কালোনি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 3

আগামীকাল সকাল ৮টায় ‘জে’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে দলটির দ্বিতীয় রাউন্ড। তাই বেঞ্চের শক্তি পরখ করতে একাধিক খেলোয়াড়ের বিশ্বকাপ অভিষেক করাতে চান কোচ লিওনেল স্কালোনি। আগেই জানিয়ে দিয়েছেন এই ম্যাচের শুরু একাদশে থাকছেন না লিওনেল মেসি।

গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে জয় ও আলজেরিয়ার বিপক্ষে জর্ডানের হারে গ্রুপের শীর্ষে অবস্থান করে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে লিওনেল মেসিরা। ফলে ৩ জুলাই মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে স্কোয়াড রোটেশনের সুযোগ পাচ্ছেন স্কালোনি।

সাম্প্রতিক অনুশীলনের চিত্র দেখে ধারণা করা হচ্ছে, বিকল্প খেলোয়াড়দের নিয়েই মাঠে নামতে যাচ্ছেন কোচ স্কালোনি। তবে শুরুর একাদশে থাকবেন নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগের দায়িত্ব সামাল দিতে পারেন নিকোলাস ওতামেন্দি, মার্কুস সেনসেই ও নিকোলাস তালিয়াফিকো।

রাইট ব্যাক পজিশনটা নিয়ে দ্বিধায় রয়েছেন স্কালোনি। চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামা হয়নি মন্তিয়েলের। তবে এখন তিনি পেশির চোট থেকে সেরে উঠেছেন। এই ম্যাচে তিনি খেলার সম্ভাবনা রয়েছে। বিকল্প হিসেবে আছেন জুলিয়ানো সিমেওনে। তাকে রাইট ব্যাক এবং নিকো পাজকে দেখা যেতে পারে মিডফিল্ডে।

আক্রমণভাগে যথারীতি হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে শুরু থেকেই দেখা যেতে পারে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের স্ট্রাইকারদের গোলখরা কাটানোর পাশাপাশি নকআউট পর্বের আগে ভিন্ন কৌশল পরীক্ষা করে দেখতেই এই জুটিকে একসঙ্গে খেলাতে চান স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল/জুলিয়ানো সিমেওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, জুলিয়ানো সিমেওনে/নিকো পাক, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

আইএন

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মেসিকে ছাড়া যেভাবে একাদশ সাজাতে পারেন স্কালোনি

আপডেট সময়ঃ ০৬:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬