০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাইসাইকেল কাণ্ডে দলীয় পদ হারালেন সেই জামায়াত নেতা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • 2

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্কের পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা নায়েবে আমির আজিজুর রহমানকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।

তিনি বলেন, ‌‘নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

অন্যের নামে বরাদ্দের বাইসাইকেল নাতিকে দিলেন জামায়াত নেতা

রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল আরও বলেন, সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা রক্ষার প্রশ্নে জামায়াত কোনো ধরনের ব্যত্যয়কে প্রশ্রয় দেয় না। সাংগঠনিক বিধি-বিধান অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারের এডিপি প্রকল্পের আওতায় অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতিকে দেন জামায়াত নেতা তাজুল ইসলাম। অন্য শিক্ষার্থীর নামে বাইসাইকেল বরাদ্দ নিয়ে সেই সাইকেল নাতিকে দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়।

এম শাহাজান/এসআর

ট্যাগঃ

ব্রাজিল-জাপান ম্যাচ ঘিরে বিরোধের জেরে হত্যা, সন্দেহভাজন দুজন কারাগারে

বাইসাইকেল কাণ্ডে দলীয় পদ হারালেন সেই জামায়াত নেতা

আপডেট সময়ঃ ০৬:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬