০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 39

কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে মো. নাহিন (১৬) এবং মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মো. সিয়াম (১৫)।

শুক্রবার বিকেলে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ১০টি মোটরসাইকেলে কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে আসার সময় পাবনা অভিমুখে যাওয়া একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা নাহিন ও সিয়াম মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর আগেই নাহিনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামও মারা যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রব তালুকদার দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ এবং পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

আপডেট সময়ঃ ১২:০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫