১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচে ৭ রানে হার, টি–টুয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 2

সিরিজ হারল বাংলাদেশ

টি–টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানে হারল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলতে পেরেছে ১৮৯ রান।

অথচ একটা পর্যায় পর্যন্ত জয়ের পথেই ছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ১০৩ রান করা বাংলাদেশের শেষ ১০ ওভারে লাগত ৯৪। সেখান থেকে ইনিংসের শেষ ৫ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫৪। সেটাই করতে পারেননি হৃদয়–শামীমরা।

শামীমও ফিরলেন 

প্রথম দুই বলে রান করতে পারেননি। তৃতীয় বলে শামীম দিলেন উইকেট। ১৭তম ওভারের প্রথম ৪ বল হয়েছে ডট। এই ওভার থেকে রান এসেছে মাত্র ২। ৩ ওভারে রান দরকার ৪২।

৪ ওভারে ৪৪ রানের সমীকরণ

পারভেজ–সাইফের আউটের পর কঠিন হচ্ছে বাংলাদেশের সমীকরণ। শেষ ৪ ওভারে ৪৪ রানের সমীকরণ মেলাতে হবে তাওহিদ হৃদয়ের দলের। উইকেটে আছেন হৃদয় ও শামীম।

সাইফের ৪২ রানে বিদায়

বাঁহাতি স্পিনার ডেভিসের বলে উইকেট দিলেন সাইফ। অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে চেয়েছিলেন। টাইমিং হয়নি। কাভারে মার্শের হাতে ক্যাচ দিয়েছেন। তিনি করেছেন ৪২ রান।

আউট হলেন পারভেজ

অ্যারন হার্ডির অফ কাটারে কাভারে ক্যাচ দিয়েছেন পারভেজ। দারুণ ক্যাচ নিয়েছেন মার্শ। ৩৬ রান করেছেন পারভেজ।

৭ ওভারে ৬৫ রান লাগবে বাংলাদেশের।

বাংলাদেশ কি জিততে পারবে

বাংলাদেশ: ১২ ওভারে ১২২/২

সৌম্য ফেরার পর উইকেটে আসা পারভেজ দারুণ ব্যাটিং করছেন। ১৮ বলে ৩১ রানে অপরাজিত পারভেজ। ৩৯ রানে অপরাজিত সাইফ।

৮ ওভারে ৭৫ রান দরকার বাংলাদেশের।

সৌম্যও ফিরলেন 

বাংলাদেশ: ৭ ওভারে ৭৭/২

দারুণ শুরু পেয়েছিলেন। ইনিংস বড় হলো না সৌম্যর। ৯ বলে ১৫ রানে জাম্পার বলে উইকেট দিয়েছেন।

বাংলাদেশের দারুণ শুরু

বাংলাদেশ: ৫ ওভারে ৬৫/১

সময় নিলেন না সৌম্য সরকারও। ৫ বল খেলে এখন পর্যন্ত করেছেন ১০ রান। অন্যদিকে সাইফও আক্রমণাত্মক খেলছেন শুরু থেকেই। ১৯ রানে অপরাজিত তিনি।

সেই রেনশ আবার উইকেট পেলেন 

বাংলাদেশ: ৪ ওভারে ৪৮/১

১৫ বলে ৩০ রানে ফিরলেন তানজিদ। ডানহাতি স্পিনার রেনশর বলে তাঁর হাতেই ক্যাচ দিয়েছেন তিনি।

তানজিদ‍+সাইফ

বাংলাদেশ: ২ ওভারে ৩৩/০

দারুণ শুরু পেল বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ ও সাইফ দুই ওভারে তুলেছেন ৩৩ রান। ৮ বলে ১৭ রানে অপরাজিত তানজিদ, ৪ বলে ১১ রানে সাইফ।

রেনশর দুর্দান্ত ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৬

একটুর জন্য ২০০ হলো না অস্ট্রেলিয়ার। তবে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ১৯৬ রান করার পেছনে বড় অবদান ম্যাট রেনশর। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলে অপরাজিত ছিলেন ৫২ বলে ৮৯ রান করে।

মোস্তাফিজুর রহমানের শেষ ওভার থেকেই ১৮ রান নিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ বলে ৪৫ রান করেছেন টিম ডেভিড। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ছাড়া সবাই ছিলেন কমবেশি খরুচে, নাসুম ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

নাসুম ফেরালেন নিখিলকে 

চতুর্থ ওভারে এসে নাসুমের আঘাত। নিখিল চৌধুরী হলেন এলবিডব্লু। রিভিউ নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, লাভ হয়নি। ফিরতে হলো ৬ বলে ৮ রান করে।

ফিরে গেলেন ডেভিড

অস্ট্রেলিয়া: ১৪.৪ ওভারে ১৪৩-৪

বিপজ্জনক হয়ে উঠছিলেন টিম ডেভিড, ২৫ বলে করে ফেলেছিলেন ৪৫ রান। আবদুল গাফফারকে উড়িয়ে মারতে ক্যাচ দিলেন থার্ডম্যানে।

রেনশর ফিফটি

অস্ট্রেলিয়া: ১৩ ওভারে ১২২/৩

এক ওভারে ২১ রান খরচ করলেন রিশাদ। তাঁকে টানা তিন ছক্কা মেরে ফিফটি করেছেন রেনশ।

ডেভিডের পিটুনি

১০ ওভার শেষে অস্ট্রেলিয়া রান ৯১। শেষ ৩ ওভারে রান এসেছে ৪০। টিম ডেভিড ১২ বলে ২৯ রানে অপরাজিত, রেনশ ২০ বলে ২৬ রানে।

এবার মোস্তাফিজের উইকেট

অস্ট্রেলিয়া: ৭ ওভারে ৫১/৩

নাহিদ রানার পর উইকেট পেলেন মোস্তাফিজ। ফিরিয়েছেন মিচেল মার্শকে। ১৯ বলে ২০ রান করে ফিরেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

নাহিদ রানা স্পেশাল

অস্ট্রেলিয়া: ৪ ওভারে ৩৪/২

দারুণ ছন্দে ছিলেন কুপার কনোলি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর প্রথম টি–টুয়েন্টিতে করেছিলেন ৪৭ রান। তবে দ্বিতীয় ম্যাচে ১ রানে নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দিলেন কনোলি। দারুণ ক্যাচ নিয়েছেন সাইফ।

বাংলাদেশের প্রথম উইকেট

অস্ট্রেলিয়া: ৩ ওভারে ৩১/১

নাসুমের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন ওপেনার জশ ইংলিস। আউট হওয়ার আগে তিনি করেছেন ৬ বলে ১১।

দুই পরিবর্তন বাংলাদেশের

বাংলাদেশের দ্বিতীয় টি–টুয়েন্টির দলে পরিবর্তন এসেছে দুটি। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান। শরীফুলের জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা, মেহেদীর জায়গায় নাসুম আহমেদ।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

টস

ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। আজ করতে হবে রান তাড়া।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুরস্কে বড় পর্দায় খেলা দেখা নিষিদ্ধ

দ্বিতীয় ম্যাচে ৭ রানে হার, টি–টুয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

আপডেট সময়ঃ ১২:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬