০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনাবাসিক সমস্যা সমাধানে কঠোর হুঁশিয়ারি রাকসু ভিপির

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 2

অনাবাসিক ভাতা ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

শুক্রবার (২৬ জুন) রাত ১০টায় তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে দ্রুত সংকট সমাধানে প্রশাসনকে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রশাসন প্রস্তুতি নিন। অনাবাসিক ভাতা ও অসচ্ছল শিক্ষার্থীদের প্রশ্ন আর উপেক্ষা করার সুযোগ আমরা দেবো না। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর আর্থিক টানাপোড়েনকে প্রশাসন কোনোভাবেই অবহেলা করতে পারে না। হয় এই সংকটের স্থায়ী সমাধান করুন, না হয় সাধারণ শিক্ষার্থীদের মাঠপর্যায়ের দুরবস্থা দেখার চোখ তৈরি করুন। তাহলে বুঝবেন সংখ্যাটা কত বড়! তবুও যদি টনক নড়ে।’

তিনি আরও লেখেন, ‘সেই শুরু থেকে টেবিলে আলোচনা যথেষ্ট হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা এখনও অবহেলার পাত্র। যদি দ্রুত এ সংকটের কার্যকর সমাধান আপনারা না করেন তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আমরা বাধ্য হবো।’

অনাবাসিক সমস্যা এখনই সমাধান করতে হবে উল্লেখ করে তিনি লেখেন, ‘অনাবাসিক সমস্যার সমাধান। Now or never.’

এফএ/এএসএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

অনাবাসিক সমস্যা সমাধানে কঠোর হুঁশিয়ারি রাকসু ভিপির

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬