০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরজে কিবরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করলেন রুমিন ফারহানার প্রতি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৪:২৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 60

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন।

আরজে কিবরিয়া পোস্টে লিখেছেন, “কোভিডের কিছু আগে ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানের সময় আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো এই পেজ আর ঠিক হবে না। ১০ মিনিটের মধ্যে রুমিন ফারহানা আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং পেজটি ঠিক করেন। সেই দিনে যদি পেজ ঠিক হতো না, তাহলে হয়তো ‘আপন ঠিকানা’র পথ এখানেই শেষ হয়ে যেত।”

তিনি আরও উল্লেখ করেন, সেদিন থেকে আজ পর্যন্ত একবারই রুমিন ফারহানার সঙ্গে কথা হয়েছে, নেক্সাস টিভিতে তাকে ইন্টারভিউ করার সময়। ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে পারতাম, তবে পাবলিকলি জানালাম কারণ তিনি ‘আপন ঠিকানা’র একজন যোদ্ধা।

আরজে কিবরিয়া তার পোস্টে রুমিন ফারহানার প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন এবং বলেছেন, রাজনীতির বাইরে একজন অসাধারণ মানুষ হিসেবে আপনার প্রতি আমার সব সময় শ্রদ্ধা থাকবে। ভালো থাকুন, খারাপ সময় কাটিয়ে উঠুন।

ট্যাগঃ

ছিনতাইকারীর কবলে জাগো নিউজের সাংবাদিক, খোয়ালেন মোবাইল-টাকা

আরজে কিবরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করলেন রুমিন ফারহানার প্রতি

আপডেট সময়ঃ ০৪:২৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫