১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 3

রাজধানীর কালশী বাউনিয়ানাধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন।

আমিনুল হক বলেন, এখানে বেশ কিছু দোকান ছিল। বাতাসের তীব্রতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করতে প্রায় ১০ লাখ টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, এই মানুষগুলো আজ রাত কীভাবে পার করবে সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমরা খোঁজখবর রাখবো।

অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও সন্দেহের কথা জানান তিনি। আমিনুল হক বলেন, ‘এ বিষয়ে একটা সন্দেহ আছে—এটা কোনোভাবে সাবোটাজ করা হয়েছে কি না। পুলিশ এখানে কাজ করছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। একটি ভিডিওও বের হয়েছে, যেখানে এক ব্যক্তির বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে।’

তিনি আরও বলেন, ‌‘কিছুদিন আগে এখানে উচ্ছেদ অভিযান হয়েছিল। সেই ঘটনার সঙ্গে আগুনের কোনো সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমার কাছে এসেছেন। তাদের তালিকা করতে বলেছি। সার্বিকভাবে তাদের সহযোগিতা করা হবে।

এসএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

আপডেট সময়ঃ ০৬:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬