১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালশী বস্তির আগুন ঘিরে উৎসুক জনতার ভিড়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 4

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলজুড়ে ভিড় জমিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষ। উৎসুক সাধারণ মানুষের এই ভিড় ঘিরে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে আগুন নির্বাপণে কাজ।

সোমবার (২৫ মে) রাতে রাজধানীর পল্লবী এলাকার কালশি বস্তি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, এই এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ না থাকায় ও কালো ধোঁয়ায় অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা। ঘটনাস্থলের আশপাশ এলাকাজুড়ে ভিড় জমিয়েছেন স্থানীয় উৎসুক জনতা।

ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা গেছে। এছাড়া কিছুক্ষণ পর পর ঢাকা ওয়াসার পানির গাড়ি আসা-যাওয়া করতে দেখা যায়।

এর আগে সোমবার (২৫ মে) সন্ধ্যায় আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ইউনিট কাজ করে। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কেআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

কালশী বস্তির আগুন ঘিরে উৎসুক জনতার ভিড়

আপডেট সময়ঃ ০৬:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬