০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ২৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • 4

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর বিভাগের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মে) সিএমপির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

ডিবি পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীতে একটি ওয়ার্কশপের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার মহাজপাড়ার মো. জসিম উদ্দীন (৪৮), উখিয়ার রাজাপালং এলাকার আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), কক্সবাজার সদরের পূর্ব মহাজপাড়ার মো. সাইফুল ইসলাম (৩২) এবং রামু উপজেলার খুনিয়া পালং এলাকার মোহামুদুল হক (৪৪)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার জসিম উদ্দীনের বিরুদ্ধে মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিম ওরফে টিপুর বিরুদ্ধে মাদক ও নারী-শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা রয়েছে।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন বললেন, ‘ইতিহাস গড়তে চাই’

চট্টগ্রামে ২৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

আপডেট সময়ঃ ০৬:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬