১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর-বগুড়া দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • 10

জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বালিজুড়ি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এই সেতুটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের আটটি জেলার সঙ্গে ঢাকা ও সিলেট বিভাগের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। বর্তমানে যমুনা সেতুর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় উত্তরাঞ্চলের মানুষকে নিয়মিত যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন সেতু নির্মিত হলে এই চাপ কমবে এবং উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দির দূরত্ব নদীপথে অত্যন্ত কম, যা সেতু নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী। দ্রুত এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন বললেন, ‘ইতিহাস গড়তে চাই’

জামালপুর-বগুড়া দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

আপডেট সময়ঃ ১২:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬