০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 4

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘হিউম্যান রাইটস-ফ্রম থিয়োরি টু প্রাকটিস’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাবির অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

রোববার ও সোমবার (১২ ও ১৩ এপ্রিল) অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের সিনিয়র অ্যাডভাইজার মিকেল শ্মিট হানসেন এবং কেইট গ্রিফিথ উপস্থিত ছিলেন।

দু’দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মাদ আইনুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আলী সিদ্দিকী।

কর্মশালায় গল্প, চিত্র এবং চর্চার মাধ্যমে মানবাধিকার সম্পর্কিত মৌলিক ধারণা, নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেওয়া হয়। তরুণদের দক্ষ মানবাধিকার কর্মী হিসেবে সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) প্রতিষ্ঠা করা হয়েছে।

এফএআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দুই মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ঢাবিতে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ১২:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬