১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘তছনছ’ ছবির সংবাদ সম্মেলনে আসেননি ববি, মামলা করার ঘোষণা নায়ক মুন্নার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • 9

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র ‘তছনছ’। মুক্তির একদিন আগে মঙ্গলবার (২৬ মে) রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে সিনেমাটির প্রেস মিটের আয়োজন করে প্রযোজনা সংস্থা মুন্না খান মাল্টিমিডিয়া।

সিনেমাটির প্রেস মিটের সময় বিকেল চারটায় নির্ধারিত থাকলেও দীর্ঘ আড়াই ঘণ্টা পর, অর্থাৎ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়। এসময় সিনেমাটির নির্মাতা বদিউল আলম খোকন, শিবা সানু, মারুফ আকিব ও চিত্রনায়ক মুন্না খানসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত থাকলেও আসেননি চিত্রনায়িকা ববি হক।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খান বলেন, সংবাদ সম্মেলনের এক ঘণ্টা আগেও ববি হকের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, তিনি পথে আছেন এবং অনুষ্ঠানস্থলে আসছেন। তবে দীর্ঘক্ষণ তার জন্য অপেক্ষা করে অবশেষে তাকে ছাড়াই আমরা প্রেস মিট শুরু করতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, কেন তিনি আজকের এই প্রেস মিটে আসেননি, সেটা যাচাই করা হবে। যদি তিনি ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকেন, তাহলে আমি শিল্পী সমিতি ও প্রযোজক সমিতির কাছে ববির বিরুদ্ধে লিখিত অভিযোগ করব। অভিযোগের কোনো বিচার সমিতি না করলে ঈদের পর আমি কোর্টে গিয়ে ববি হকের বিরুদ্ধে চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করব।

‘তছনছ’ ছবির সংবাদ সম্মেলনে আসেননি ববি, মামলা করার ঘোষণা নায়ক মুন্নার‘তছনছ’ ছবির সংবাদ সম্মেলনে আসেননি ববি, মামলা করার ঘোষণা নায়ক মুন্নার

মুন্না খান বলেন, আমার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হচ্ছে। ববি হকের না আসা যদি ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে এবং এ বিষয়ে যদি সমিতিগুলো কোনো বিচার না করে, তাহলে আর কোনো সিনেমা বানাব না। আগামীতে এক টাকাও আর লগ্নি করব না।

আরও পড়ুন:
‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল 
দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম 

তিনি অভিযোগ করে বলেন, ববি হককে ‘তছনছ’ সিনেমায় নির্মাতা যেভাবে উপস্থাপন করেছেন, তা অন্য কোনো পরিচালক করেননি। তার সকল দেনাপাওনার অতিরিক্ত পরিশোধ করা হয়েছে। বরং ববি হকের গাফিলতির কারণে শুটিংয়ে অতিরিক্ত ৮০ লাখ টাকা ব্যয় হয়েছে। যখন সিনেমার প্রচারণার সময় এলো, তখন তিনি কোনো কারণ না জানিয়েই অনুপস্থিত।

ইসমাইল সিরাজী/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দরিদ্র দেশগুলোতে খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে: ডব্লিওএফপি

‘তছনছ’ ছবির সংবাদ সম্মেলনে আসেননি ববি, মামলা করার ঘোষণা নায়ক মুন্নার

আপডেট সময়ঃ ০৬:০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬