০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশবান্ধব জ্বালানি সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহী কানাডা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 4

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস এবং ট্রেড কমিশনার গুলাম ফারহাদ কাজী। এ সময় দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সোমবার (১৩ এপ্রিল) এই বৈঠক হয় বলে জানিয়েছে কানাডীয় হাইকমিশন। এছাড়া মন্ত্রনালয়ের এক ফেসবুক পোস্টেও বৈঠক সম্পর্কে জানানো হয়েছে। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে হাইকমিশন জানায়, এই বৈঠকে পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ২০২৫ সালে ৪ বিলিয়ন ডলার ছাড়ানো দুই দেশের বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ খাতে কানাডার সমর্থনের কথা তুলে ধরেন। তিনি জানান, কানাডা বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্বকে মূল্য দেয় এবং নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, প্রশিক্ষণ, উদ্ভাবনী প্রযুক্তি এবং কানাডীয় অংশীদারদের সঙ্গে আরও গভীর সহযোগিতার মাধ্যমে কানাডার দক্ষতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এই সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণ ও রাষ্ট্রের মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে কানাডা।

এনএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দুই মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

পরিবেশবান্ধব জ্বালানি সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহী কানাডা

আপডেট সময়ঃ ১২:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬