০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিং স্টেশন থেকে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, জরিমানা ১০ হাজার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • 6

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ তেল পুনরায় স্টেশনের ট্যাংকে সংরক্ষণ করা হয়।

এ ঘটনায় ভোক্তা সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।

সোহান মাহমুদ/বিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সোমালিয়া উপকূলে নতুন করে বেড়েছে জলদস্যুতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ফিলিং স্টেশন থেকে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, জরিমানা ১০ হাজার

আপডেট সময়ঃ ১২:০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬