০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির অনবদ্য হ্যাট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক তারকারাও

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 4

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। তবে দলের জয়ের চেয়েও বেশি আলোচনায় লিওনেল মেসি। ম্যাচে হ্যাটট্রিক করে আবারও নিজের জাদু দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির এই অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শুধু আর্জেন্টিনা সমর্থকেরাই নন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রাজিল সমর্থক তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনেকেই মেসির প্রশংসা করে পোস্ট করেছেন।

ব্রাজিল সমর্থক চিত্রনায়িকা শাবনম বুবলী লিখেছেন, ‌‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’

একইভাবে নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘লিওনেল মেসি ফুটবলের প্রাণভোমরা। তাকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। আমরা সত্যিই ভাগ্যবান, এই জাদুকরের খেলা দেখার সুযোগ পেয়েছি।’

অভিনেতা জিয়াউল হক পলাশও মেসির প্রশংসা করে লিখেছেন, ‘হ্যাটট্রিক করে মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরাদের সেরা।’

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭৬ মিনিটে তৃতীয় গোলের মাধ্যমে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করেন এই ফুটবল মহাতারকা।

মেসির দুর্দান্ত নৈপুণ্যে ভর করে বিশ্বকাপ মিশনে উড়ন্ত সূচনা করেছে আর্জেন্টিনা।

এলআইএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কিমের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সাহায্য চায় দ. কোরিয়া

মেসির অনবদ্য হ্যাট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক তারকারাও

আপডেট সময়ঃ ০৬:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬