০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৪ বিভাগে ভারী বর্ষণ হতে পারে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 3

দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাকি ৪ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

বুধবার (১৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

বৃষ্টির সময় যেসব আমল করবেন

 সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে গতকাল মঙ্গলবার থেকে দেশের মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আরও পড়ুন

বৃষ্টির সময় যে দোয়া পড়তেন নবিজি (সা.)

আবহাওয়া অফিস বলছে, আজও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদীতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/জেএইচ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কিমের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সাহায্য চায় দ. কোরিয়া

যে ৪ বিভাগে ভারী বর্ষণ হতে পারে

আপডেট সময়ঃ ০৬:০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬