০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোর নিহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • 6

রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে কাজলা এলাকায় সে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের নাম শাহ আলম (১৪)। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজার গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে। সে কাজলা স্কুলগলি এলাকায় ওই পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতো।

শাহ আলমকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. কামরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে সে ছাদে ঘুরতে যায়। সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী না থাকায় একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মরদেহ চুরির আশঙ্কায় রাত জেগে ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোর নিহত

আপডেট সময়ঃ ১২:০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬