০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল ভ্যান দুর্ঘটনা, আহত ৮

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৩:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 56

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় আট সেনাসদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সেনাবাহিনীর একটি দল নিয়মিত টহলে ছিল। ভোরে টহলভ্যানটি মডেল টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি ও ট্রাক দুটোই পাশের খালে পড়ে যায়।

ঘটনায় আট সেনাসদস্য আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, টহল গাড়িকে ট্রাক ধাক্কা দেওয়ায় আট সেনাসদস্য আহত হয়েছেন। তবে এখনো কোনো মামলা হয়নি, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ট্যাগঃ

ছিনতাইকারীর কবলে জাগো নিউজের সাংবাদিক, খোয়ালেন মোবাইল-টাকা

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল ভ্যান দুর্ঘটনা, আহত ৮

আপডেট সময়ঃ ০৩:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫