০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনার পরও অনাগত সন্তানকে দেখতে বিশ্বকাপ ছাড়তে চান ডকু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 2

ইরানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন বেলজিয়ামের অন্যতম সেরা ফুটবলার জেরেমি ডকু। তার মত ফুটবলারকে হারিয়ে ইরানিজে হারাতে বেশ বেগ পেতে হবে রেড ডেভিলদের। তবে ডকুকে ঘিরে সমালোচনাও হচ্ছে নানা জায়গায়। কেননা বিশ্বকাপ শুরুর আগে ডকু জানিয়েছিলেন, অনাগত সন্তানের জন্মের সময় তিনি বেলজিয়াম যেতে চান।

সম্প্রতি ডকুর এমন সিদ্ধান্তের সমালোচনা করে ফ্রেঞ্চ টিভি চ্যানেল লে’কিপ টিভির ফরাসি উপস্থাপক ফ্রান্স পিয়েরোঁ। ডকু বলেছিলেন যে, জুলাই মাসের শুরুতে জন্ম নিতে যাওয়া তার ছেলের জন্মের সময় উপস্থিত থাকার জন্য তিনি বিশ্বকাপের মাঝপথে জাতীয় দল ছেড়ে দিতে পারেন।

উপস্থাপিকা ফ্রান্স পিয়েরোঁ বলেন, ‘কোনো ধাত্রী কি এটা করতে জানে না? আর আপনি ১০ ঘণ্টা নষ্ট করবেন, ক্লান্ত হবেন, মানসিক আঘাত পাবেন এবং বিশ্বকাপ থেকে ছিটকে পড়বেন। যখন আপনার বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ আসে, তখন শত শত ফুটবলার আপনার জায়গায় সুযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। আপনি কি আপনার সন্তানের জন্ম দেখার জন্য এই সবকিছু ছেড়ে দেবেন? এটি একটি জঘন্য মুহূর্ত যেখানে বাবা অকার্যকর এবং তার ভূমিকা একজন অতিরিক্ত চরিত্রের মতো হয়ে থাকে।’

ডকু বলেছিলেন যে, ‘কোনো বাবাই তার সন্তানের জন্ম মুহূর্তটি হারাতে চাইবেন না।’

বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘এটা কখন ঘটবে তার উপর নির্ভর করছে। কিন্তু এটা আমার প্রথম সন্তান। তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাইব। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কী চাই? আমার উত্তর হবে যে, কেউই তার প্রথম সন্তানের জন্মের মুহূর্তটি হারাতে চায় না। কিন্তু আমি এটাও জানি যে ফুটবলের সাথে আরও অনেক বিষয় জড়িত। আমি জানি ফেডারেশন তার খেলোয়াড়দের সমর্থন করে এবং তাদের পরিস্থিতি বোঝে। আমরা দেখব কী করা যায়।’

ডকু এবং বেলজিয়ান ফুটবল ফেডারেশন পরিস্থিতিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সন্তানের জন্মের সময় উপস্থিত থাকার জন্য খেলোয়াড়ের ব্যক্তিগত বিমানে ভ্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। আরেকটি সম্ভাবনা হলো ভিডিও কল।

বেলজিয়ামের এখনও গ্রুপ পর্বের আরও দুটি ম্যাচ বাকি আছে। দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হবে রেডি ডেভিলরা এবং তারপর ২৭ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। নকআউট পর্বের ম্যাচগুলো জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

ডকু বেলজিয়াম জাতীয় দলের অন্যতম প্রধান খেলোয়াড়। ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড় নিয়মিতভাবে প্রথম একাদশে খেলেন এবং তার ড্রিবলিং দক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

আরআর/এমএমআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আ’ লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ

সমালোচনার পরও অনাগত সন্তানকে দেখতে বিশ্বকাপ ছাড়তে চান ডকু

আপডেট সময়ঃ ০৬:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬