ক্রিশ্চিয়ানো রোনালদো তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন। পর্তুগালের ৪১ বছর বয়সী এই তারকার দিকেই লাইমলাইট।
উদ্বোধনী ম্যাচে কঙ্গোর বিপক্ষে পাঁচ মিনিট যেতে না যেতেই গোলও পেয়ে গেছে পর্তুগাল। বাম দিক থেকে পেদ্রোর নিখুঁত ক্রসে জোয়াও নেভেস লুপিং হেডে বল জালে জড়িয়ে দেন!
এই গোল করার আগে পর্তুগাল ম্যাচের প্রথম সাড়ে পাঁচ মিনিটে ৮৪টি সফল পাস সম্পন্ন করেছিল। ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের রেকর্ড অনুযায়ী, কোনো দলের জন্য এটি উদ্বোধনী ৫ মিনিট ৩০ সেকেন্ডে সর্বোচ্চ পাসের সংখ্যা।
অন্যদিকে, জোয়াও নেভেস গোল করার মুহূর্ত পর্যন্ত ডিআর কঙ্গো মাত্র ১২টি সফল পাস দিতে পেরেছিল।
এই পরিসংখ্যানই ম্যাচের শুরুর দিকে পর্তুগালের দাপট ও বলের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের চিত্র স্পষ্টভাবে তুলে ধরে।
এমএমআর
এডমিন 












