০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভূমিকম্প অনুভূত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 2

৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে ওঠেছে সিলেট। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ ও ভারতের করিমগঞ্জ সীমান্তবর্তী এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কেঁপে ওঠে সিলেটসহ সারাদেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার কথা জানান। সিলেট ছাড়াও ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

জেএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিনিয়োগ আকর্ষণে ব্যবসা সেবা ৭ দিনে দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

সিলেটে ভূমিকম্প অনুভূত

আপডেট সময়ঃ ০৬:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬