০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 1

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত ২৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর এটি ছিল সেনাবাহিনী প্রধানের সঙ্গে ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াকের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বুধবার (১৩ মে) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবিচল প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। বিশেষত, বর্তমান সময়ে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

এছাড়াও, জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষভাবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে আবেই অঞ্চলে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করেন।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক আরও বলেন, বিভিন্ন জাতিসংঘ মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ অ্যাজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসাথে, ২০২৪ সালের জুলাই মাস থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

টিটি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

আপডেট সময়ঃ ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬