১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্নবিত্ত-মধ্যবিত্তদের সাধ্যের বাইরে ইলিশ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 71

ইলিশের শহর হিসেবে পরিচিত বরিশালে চলছে ইলিশের আকাল। ইলিশের সরবরাহ কম থাকায় কমেছে আমদানি, দামও তাই আকাশ ছোয়া। আজ শনিবার (২ আগস্ট) বরিশালের পোর্টরোড ইলিশের পাইকারি বাজারে ইলিশের আমদানি ছিল খুব কম।

ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে অনেক। ইলিশের দাম বেশি হওয়ায় বেড়েছে অন্য মাছের দামও। ক্রেতারা বলছেন, ইলিশের দাম এখন নিম্নবিত্ত দূরের কথা মধ্যবিত্তদেরও সাধ্যের বাইরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি।

আজ বরিশালের বাজারে এক কেজি ওজনের ইলিশের কেজি ২ হাজার ৩৫০ টাকা। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার ১০০টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশের কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা।

ইলিশের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে অন্যান্য মাছের দামও। রূপচাঁদা ১ হাজার ৩৫০, চাষের কৈ ২২০, পাবদা ৩২০, লৈট্টা ১৫০, ঢেলা ৫০০, চেলা ২৮০, পাঙাস ২১০, তেলাপিয়া ২০০ থেকে ৩০০, ভেনামি চিংড়ি ৭০০, হরিনা ৫৫০ এবং বাগদা ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন বললেন, ‘ইতিহাস গড়তে চাই’

নিম্নবিত্ত-মধ্যবিত্তদের সাধ্যের বাইরে ইলিশ

আপডেট সময়ঃ ১১:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫