১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস আজ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 51

আজ ৩ নভেম্বর, তেলিখালি যুদ্ধ দিবস। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনে স্বাধীনতার সেই সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এক সোনার বাংলাদেশ। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই “তেলিখালী” মহান স্বাধীনতা যুদ্ধের এক ঐতিহাসিক রণাঙ্গণ।

১৯৭১সালের এই দিনে তেলিখালী রণাঙ্গণ হয়ে উঠেছিল রক্তাক্ত প্রান্তর । ভারতীয় সীমান্তবর্তী তেলিখালি ক্যাম্প পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখলমুক্ত করতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা এক সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়।

পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী এই যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার আলবদরসহ ২৩৪ জনকে খতম করে মুক্তিযোদ্ধাদের যৌথবাহিনী। এতে শহীদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা।

শহীদ মুক্তিযোদ্ধারা হলেন সরিষাবাড়ির শওকত আলী, হালুয়াঘাটের মোঃ আক্তার হোসেন, ফুলপুরের মোঃ হযরত আলী, ময়মনসিংহ সদরের মোঃ আলাউদ্দিন, মোঃ শাহজাহান, শ্রী রঞ্জিত গুপ্ত, নোয়াখালীর মোঃ ওয়াজি উল্লাহ। মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের বিজয়ের পথে অগ্রযাত্রার এক পদক্ষেপ সূচিত হয়েছিল।এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করার জন্য আজ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দরিদ্র দেশগুলোতে খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে: ডব্লিওএফপি

ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস আজ

আপডেট সময়ঃ ০৬:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫