১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ব্যাপক হামলা, ৪০ জনের বিরুদ্ধে মামলা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 2

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজরসহ প্রায় ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়ের করা এফআইআরে ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন. অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখে এবং ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয় সেনা সদস্যকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আথোলি থানায় জোরপূর্বক প্রবেশ, সরকারি কর্মকর্তাদের কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলার শিকারদের মধ্যে রয়েছেন আথোলির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) বিজয় কুমার ভগত এবং থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অমৃত কাটোচ।

এসএইচও অমৃত কাটোচের করা এফআইআরে বলা হয়েছে, তিনি একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সেনা সদস্যরা থানায় প্রবেশ করেন। থানায় সহিংসতার খবর পেয়ে ফিরে আসার পর মেজর বিকাশ শর্মার নেতৃত্বে একদল সেনা সদস্য তার ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তার ইউনিফর্মের শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং ডিএসপি বিজয় কুমার ভগতকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বাহিনী আইনি প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে। যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

এফআইআর অনুযায়ী, সেনা সদস্যরা লাঠি, রড এবং সরকারি অস্ত্রে সজ্জিত অবস্থায় থানার প্রধান ফটক ও সীমানাপ্রাচীর টপকে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেন।

হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং অভিযুক্ত সেনা সদস্যদের উদ্দেশ্য ছিল দায়িত্বরত পুলিশ সদস্যদের ‘হত্যা করা’ বলে দাবি করেছে পুলিশ।

জানা যায়, কিশতওয়ারের সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা (এআরটিও) সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করার পরই সেনা সদস্যরা থানায় হামলা চালান।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ইউরোপের কয়েকটি দেশে হামলা চালাতে পারে রাশিয়া: দাবি পশ্চিমা গোয়েন্দাদের

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ব্যাপক হামলা, ৪০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময়ঃ ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬